সিলেটের লাক্কাতুরা থেকে ১৬ জুয়াড়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে ১৬ জন জুয়াড়ি কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রুহুল আমিন (৩৬), সুজেল চৌধুরী (৩৪), কিবরিয়া আহমদ (৩৯), শামীম হোসেন (৪০), মো. রাসেল (৪০), মো. শাহীন (৫৩), আল আমিন (২৭), খুরশেদ আলম (৫৫), মো. রুবেল মিয়া (৪০), সাগর মিয়া (২৯), নুর মিয়া (৪৬), মুন্না আহমদ (২৯), মিলাদ মিয়া (৩৯), আশিকুল রহমান (৩৬), আছগর আলী (৩৭), বাবুল মিয়া (৪৭)।
পুলিশ জানায়, সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে ১৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১৫২, তাং-২৪/১০/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Related News
সিলেটে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে চোরাই মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ মোটরসাইকেল চোরRead More
সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগRead More



Comments are Closed