শাবি ক্যাম্পাসে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, প্রাণবন্ত মন, সুশোভিত হোক শিক্ষাঙ্গন’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দুই দিনব্যাপী ‘পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ‘পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা। উদ্বোধন শেষে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা।
এ বিষয়ে সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে একসাথে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, ফলে সারাদিন ট্রাক চলাচলে পরিবেশ দূষণ হচ্ছে। এমনকি ক্যাম্পাসের বিভিন্ন আঙ্গিনায় প্লাস্টিক এবং ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। তাই আমরা দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছি যাতে ক্যাম্পাস কিছুটা হলেও পরিষ্কার রাখা যায়।’
তিনি আরও বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের সবার। তাই পরিচ্ছন্ন রাখাটাও আমাদের দায়িত্ব।’
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed