সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের সাড়াশি অভিযানে তিন লক্ষ ছত্রিশ হাজার টাকার ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়েছে। এসময় দুই চোরাকারবারীকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও মাঝপাড়া সংলগ্ন তিন রাস্তার মোড়ে চেকপোস্ট পরিচালনা করেন। অভিযানের সময় একটি সিএনজি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দু’জনকেই আটক করা হয়।
আটককৃতরা হলেন: ১। বিল্লাল আহমদ (৪০), পিতা-মৃত ওয়াছির আলী, মাতা-শহরবান বিবি, সাং-বড়ফৌদ, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। ২। আমিরুল ইসলাম (২৪), পিতা-মাহমুদ আলী, মাতা-ছালেহা বেগম, সাং-বড়ফৌদ, থানা-জালালাবাদ, জেলা-সিলেট
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ০৮টি কার্টনে ভারতীয় “সেখ নাসির উদ্দিন” ব্র্যান্ডের পাতার বিড়ি (মোট ১,৬৮,০০০ শলাকা)। প্রতি শলাকার বাজারমূল্য আনুমানিক ২ টাকা করে, মোট মূল্য প্রায় ৩,৩৬,০০০ টাকা।
সবুজ রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সা , অনুমানিক মূল্য ৩,০০,০০০ টাকা)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ধারায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি জানান চোরাচালান প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed