৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অবসরে যাওয়া দুই সিনিয়র সচিব হলেন— মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। এছাড়া অবসরে পাঠানো সাত সচিব হলেন— মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসর প্রদান করা হয়েছে।
তবে বিধি অনুযায়ী তারা অবসর জনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed