মেহেরপুরে নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্লুইগটের স্রোতের পানিতে তারা নিখোঁজ হন। পরে রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির হোসেন (২০) এবং তার চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন (১৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব নদের রসিকপুর স্লুইস গেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যান। তানভির ও কৌশিকও আজ গোসল করছিলেন। একপর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভির এগিয়ে যান। এসময় দুজনই স্রোতের টানে হারিয়ে যান।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় খুলনা থেকে কয়েকজনকে আনা হয়। রাত পৌনে ৯টার দিকে স্লুইস গেটের অদূরে ভৈরব নদ থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
Related News
পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপত্তা জনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেRead More
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় কৃষকদল নেতাRead More



Comments are Closed