সিলেটে অবৈধ ১৪টি ব্যাটারি রিকশা চার্জিং পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অবৈধ ব্যাটারি চালিত রিকশার চার্জিং পয়েন্টে অভিযান চালিয়ে ১৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিলেট জেলা প্রশাসন।
সোমবার (২০ অক্টোবর) সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।
জানা যায়, নগরীর আলুরতল, মেজরটিলা, টেক্সটাইল মিল রোড, পুরবী আবাসিক এলাকা, খাদিমপাড়া ৪নং রোড, বহর কলোনি, শাহপরান গেইট ও শাহপরান রোড এলাকার বিভিন্ন অবৈধ ব্যাটারি চালিত রিকশার চার্জিং পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ১৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়াও অভিযানে ১৩টি বৈদ্যুতিক মিটার, ৭৩টি চার্জিং বক্স ও ১৪ লট সার্ভিস তার জব্দ করা হয়েছে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed