বন্ধ হয়ে গেল উইন্ডোজ ১০-এর যেসব সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গত ১৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে উইন্ডোজ ১০ এর সাপোর্ট। মাইক্রোসফট জানিয়েছে, এর পর ব্যবহারকারীরা আর কোনো নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স বা কাস্টমার সার্ভিস পাবেন না। যদিও পিসি স্বাভাবিকভাবে চালু থাকবে, কিন্তু নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়বে।
উইন্ডোজ ১০ চালু হয় ২০১৫ সালে জুলাইতে। তবে উইন্ডোজের অন্যান্য ভার্সনের মতো এটি শুরুতেই জনপ্রিয় পায়নি। আপডেট বাগ, ড্রাইভার সমস্যা ও পুরোনো উইন্ডোজ ৭–এর ব্যবহারকারীরা আপগ্রেড নিয়ে দ্বিধায় ছিলেন। তবে বছরের পর বছর নিয়মিত আপডেটে উইন্ডোজ ১০ হয়ে ওঠে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম।
মিলিয়ন ব্যবহারকারী এই সিস্টেমের পরিচিত লেআউট ও পারফরম্যান্সের কারণে এটিকে ব্যবহার করছেন। উইন্ডোজ ১১–এ আপগ্রেড করা নিরাপত্তা, হার্ডওয়্যার সাপোর্ট এবং বিল্ট-ইন এআই ফিচারের সুবিধা দেয়।
মাইক্রোসফট এখনই সিস্টেমের কম্প্যাটিবিলিটি পরীক্ষা করে উইন্ডোজ ১১–এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে।
যাদের কম্পিউটার উইন্ডোজ ১১–এর জন্য প্রস্তুত নয়, তারা Extended Security Updates (ESU) প্রোগ্রামের মাধ্যমে সীমিত সময়ের জন্য নিরাপত্তা আপডেট পেতে পারেন। তবে এর জন্য প্রতি দুই মাসে পর পর একবার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে।
পুরোনো ডেস্কটপ যুগ থেকে ক্লাউড-ইন্টিগ্রেটেড সময়ের পথে যাত্রা শুরু করার ভারসাম্য রক্ষা করায় উইন্ডোজ ১০ স্মরণীয় হয়ে থাকবে। এটি গেমিং, অফিস ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Related News
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র, ডাউনলোড করেই ১০ লাখ টাকা খোয়ালেন যুবক
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্রের আড়ালে পাঠানো এপিকে ফাইল ডাউনলোড করে ১০ লাখ টাকা হারিয়েছেনRead More
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদনের নতুন প্রযুক্তিRead More



Comments are Closed