সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৭, মাদক ও ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মাদক ব্যবসায়ী, কুখ্যাত ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, জুয়াড়ি ও অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা।
অভিযানে উদ্ধার করা হয়- ৪৩৭ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৯০৪ পিস ভারতীয় চকলেট, ৩৬৩ পিস সাবান, ৪ লক্ষ ২০ হাজার পিস নাছির বিড়ি। এসময় একটি গাড়িও জব্দ করা হয়।
এ বিষয়ে সিএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট মহানগর এলাকায় চলমান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed