বন্দর লিজ ও শিক্ষকদের নির্যাতনের প্রতিবাদে বাসদের প্রতিবাদ সমাবেশ
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া, ঢাকায় শিক্ষকদের উপর পুলিশী নির্যাতন ও বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, সিলেট জেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সদস্য মামুন বেপারীর পরিচালনায় এবং জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার নেতা উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সদস্য ও পেশাজীবি ফোরাম নেতা জুবায়ের আহমদ চৌধুরী, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ।
বক্তারা বলেন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বন্দর ইজারা দেয়ার বর্তমান ইন্টেরিম সরকারের পরিকল্পনা দেশের মানুষের গলায় ফাঁস দেয়ার সামিল। বন্দর ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা থাকার পরেও বিদেশী কোম্পানির কাছে ইজারা দেয়ার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক ভু-রাজনীতির মারাত্মক হুমকির ভেতরে প্রবেশ করানো পায়তারা ছাড়া আর কিছু নয়।
এদিকে জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদের উপর ঢাকায় যে পুলিশী নির্যাতন করা হয় তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় এবং সেইসাথে শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার আহ্বান করা হয়। বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সারাদেশে শ্রমজীবীদের উপর সরকারি যে দমন-পীড়ন চলছে তা সদ্য বিদায়ী ফ্যাসিবাদের নতুন মোড়ক। শ্রমজীবীদের স্বার্থে কথা বলায় বাসদ সিলেট জেলার আহ্বায়ক ও সদস্য সচিব আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে একের পর এক হয়রানিমূলক মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে। বক্তারা আটক নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
Related News
সিলেটে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে চোরাই মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ মোটরসাইকেল চোরRead More
সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগRead More



Comments are Closed