প্রবাসীদের সমস্যা সমাধানে পাশে দাড়ানো আহ্বান এম এ মালিকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “সিলেটে বিগত দিনে প্রবাসীরা হয়রানীর শিকার হয়েছেন। অনেকের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং শেষ সম্বল হিসেবে দেশে জমি-জমা ও বাড়ি-ঘর করেন। কিন্তু তাদের এই সম্পদ অপদখল হয়ে যায়। এরকম অনেক সমস্যা সমাধান আমি দিয়েছি। তাই প্রবাসীদের সমস্যা সমাধানে পাশে দাড়ানো আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা সচেতন থাকলে প্রশাসনও সক্রিয় থাকবে। তবেই এসব অপরাধ কমে আসবে।”
মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের জনগনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এম এ মালিক বলেন, স্বৈরাচার পতনের পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার গঠন করা হবে। এরমধ্যেই বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে চলে আসবেন। তারেক রহমানের প্রণিত ৩১ দফা নিয়ে আমরা নেতাকর্মীরা মানুষের দোয়ারে দোয়ারে যাচ্ছি। যাতে মানুষ বুঝতে পারে কিভাবে রাষ্ট্র গঠন করবো, কিভাবে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে।
তিনি আরো বলেন, আমার এখন অবসরের সময় এসে গেছে। আমি চাই জীবনের শেষ সময়টুকু মানুষের সেবা করে যেতে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন, আমি যেনো দেশে থেকে মানুষের সেবা করি। সেকারণেই স্বপ্ন নিয়েই মানুষের জন্য কাজে নেমেছি। দেশের পক্ষে তিন বার জাতিসংঘে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি।
এম এ মালিক বলেন, প্রতিশোধের রাজনীতি করিনা। হিংসা-বিদ্বেষ মনে পোষন করিনা কেবলই ধৈর্য ধারণ করে থাকি।
এসময় সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আল-আজাদ, সিনিয়র সদস্য ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, উত্তরপুর্ব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, সাবেক সহ-সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু।
উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, নিবার্হী সদস্য সোহেল আহমদ, রনজিৎ কুমার সিংহ, রাজীব আহমদ রাসেল।
ক্লাব সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক কার্যনিবার্হী কমিটির সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী মাহমুদ হোসেন, সিলেটভিউ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক রাশেদুল হোসেন সোয়েব, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধান সালমান ফরিদ, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী, দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, দৈনিক উত্তরপুর্ব পত্রিকার সাব-এডিটর ফয়জুল রহমান, নিউজ২৪ এর সিলেট প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ, সিলেটভিউ২৪ডটকমের প্রতিবেদক জয়ন্ত কুমার দাস, সিলেটভিউ২৪ডটকমের আলোকচিত্রী শহীদুল ইসলাম সবুজ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন ও ফটো সাংবাদিক রেজা রুবেল প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকছে শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্স
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহাসিক ডেগ ও দানবাক্সRead More
সিলেট ছাড়ছেন ডিসি, দায়িত্বে পিংকি সাহা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রত্যাহারের আদেশ জারির একদিন পর সিলেটের জেলা প্রশাসক (ডিসি)Read More



Comments are Closed