Main Menu

ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. সুমন আহমদ এয়ারপোর্ট থানার লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

তিনি বলেন- খবর পেয়ে আমাদের পুলিশ টিম রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে- বৈদ্যুতের তার চুরি করতে গিয়ে স্পৃষ্ট ওই যুবকের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed