কোম্পানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির একটি ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় স্বামীর সামনে প্রাণ হারিয়েছেন হাসনা বেগম (৫২)।
সোমবার (৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার টুকের বাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাসনা বেগম উপজেলার বউবাজার এলাকার বাসিন্দা আতোষ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী দুজন সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি আটক করে হেফাজতে নেয়। তবে চালক পালিয়ে যায়।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed