সিলেটে মধ্যরাতে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত কয়ছর আহমদ নগরীর বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।
জানা গেছে, কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মধ্যরাতে গ্রেপ্তারের পর কয়ছর আহমদকে থানায় রাখা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়ছর সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed