সিলেটে বিএনপির ঘাঁটি আরও সুসংহত হবে: কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শুধু আসন ভাগাভাগি বা ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়- এ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।
তিনি বলেন, “বিএনপির দূর্গখ্যাত সিলেট আগামীর নির্বাচনে আরও সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে। জনগণ ধানের শীষের প্রতি যে সাড়া ও প্রত্যাশা দেখাচ্ছে, তা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশিত স্বচ্ছতার মাধ্যমে দেশ গঠনে সিলেট সর্বোচ্চ অবদান রাখবে।”
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টায় লালাবাজারের একটি হোটেল মিলনায়তনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “লালাবাজার ইউনিয়ন আমাদের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এখানে নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আসন্ন নির্বাচনে বিজয়ের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। ঘরে ঘরে গিয়ে জনগণের দুঃখ–দুর্দশার কথা শুনতে হবে এবং বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রচার করতে হবে। তাহলেই জনগণ বিএনপিকেই বেছে নেবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “দলের প্রতি আনুগত্য অটুট রাখতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। গ্রাম থেকে শহর, হাট-বাজার থেকে প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাহির আলী, জিলাল খান, আলাউদ্দিন, এডভোকেট মাহবুবুর রহমান, শমশের খান, আনসার আহমদ, যুবদল নেতা আব্দুল বাসিত মোক্তাদির ও দেলোয়ার আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মোজাক্কির ফাহিম ও মোহন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Related News
ফেঞ্চুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Manual4 Ad Code বিশেষ সংবাদদাতা: বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমানকে (৮৫) ফেঞ্চুগঞ্জের হযরত মাইয়াম শাহRead More
সিলেটে ১০ দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক, সন্ধান চায় পরিবার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মো. মিজানুর রহমান (৩২) গতRead More



Comments are Closed