সিলেটে ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকা। অভিযানে তিনটি পিকআপভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১ অক্টোবর) ভোররাত সাড়ে চারটার দিকে অফিসার ইনচার্জ, শাহপরান (রহ.) থানা এর নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ ফখরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স টিলাগড় পয়েন্টে বনফুল অ্যান্ড কোং এর সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন নেভি ব্লু রঙের তিনটি ডিআই পিকআপ থামানোর সংকেত দিলে দুইটি পিকআপের চালক পালিয়ে যায়। তবে তিনটি পিকআপসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত যানবাহনগুলো হলো— সিলেট মেট্রো-ন-১১-২২৮১, সিলেট মেট্রো-ন-১১-২০০৮, ঢাকা মেট্রো-ন-১৫-৬০৩২।এসব গাড়ি থেকে মোট ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার ওজন ৭ হাজার ৯২০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।
এ তথ্যটি নিশ্চিত করেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত পণ্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
জনগণের ভোগান্তি কমাতে সিলেটে হচ্ছে সড়ক নির্মাণ: বানিজ্যমন্ত্রী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপিRead More
আন্দোলনের ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে: জামায়াত আমির
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা.Read More



Comments are Closed