Main Menu

পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট এলাকার একটি গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Manual1 Ad Code

নৌবাহিনী ও কোস্ট গার্ড জানায়, মানবপাচারকারীদের আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code