কুলাউড়ায় ১২ মোটরসাইকেল চালককে জরিমানা
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ১২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১২ জনকে জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মো. আনিসুল ইসলাম জানান, ভবিষ্যতে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed