এনসিপি’র বিভাগীয় ১০ সাংগঠনিকের নাম ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ১০ নেতার নাম ঘোষণা করা হয়েছে। দলের অন্য সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নিতে নির্দেশনা দেওয়া হয়েছে তাঁদের।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদন সাপেক্ষে এ-সংক্রান্ত নির্দেশনা জারি হয়।
বুধবার (১ অক্টোবর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী- রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম ও ঢাকায় সাইফুল্লাহ হায়দার। ফরিদপুর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দীন, কুমিল্লা অঞ্চলে মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক ও বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে এই সম্পাদকদের সব জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
Related News
৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ৪০ দিনেরRead More
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশেRead More



Comments are Closed