নেদারল্যান্ডসের ভিসা প্রত্যাশীদের জন্য দু:সংবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ অক্টোবর থেকে নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসা আবেদন নেওয়া বন্ধ ঘোষণা করছে ঢাকার সুইডিশ দূতাবাস।
বুধবার (১ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় ঢাকার সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন আগামী ১৫ অক্টোবর। যদি নেদারল্যান্ডস শেনজেন অঞ্চলে ভ্রমণের জন্য আপনার প্রধান গন্তব্য হয় তবে আপনাকে সরাসরি ডাচ কর্তৃপক্ষের মাধ্যমে আপডেট হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।
এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন নেওয়া বন্ধ করে দেয় সুইডিশ দূতাবাস।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed