ফেঞ্চুগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরানগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে পাশাপাশি তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে কোনার বাড়ি এলাকায় লাল মিয়া, ইউনূস মিয়া ও কাজল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাড়িগুলোতে বসবাসরত পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হননি।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ’র নেতৃত্বে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি বাড়ির ১৩টি শয়নকক্ষ, চারটি ডাইনিং রুম, রান্নাঘরসহ সব মালামাল ভস্মীভূত হয়।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সিলেট নগরীর তালতলা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নেভাতে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটই ঘটনাস্থলে কাজ করেছে।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed