আওয়ামী লীগ নিয়ে নির্দেশনায় পরিবর্তন আনলো সিলেট মেট্রোপলিটন পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রকাশ্যে থাকার প্রতিরোধের সিদ্ধান্ত থেকে পিছু হটলো সিলেট মেট্রোপলিটন পুলিশ। তীব্র সমালোচনার মুখে ২৮ সেপ্টেম্বরের অফিস আদেশের ১৩ নম্বর সিদ্ধান্তে ২ দিন পর পরিবর্তন করেছে এসএমপি।
গত ২৮ সেপ্টেম্বর স্মারক নং কঃ অপঃ (এসএমপি) ৮৬২৯ এর মাধ্যমে ১৩ নম্বর আদেশ হিসেবে বলা হয়, এসএমপির আওতাধীন কোনো এলাকায় আওয়ামী লীগ কিংবা এর অঙ্গসংগঠনের কেউ প্রকাশ্যে থাকতে পারবে না। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা থানার অফিসার ইনচার্জদের (ওসি) দেওয়া হয়েছিল। পাশাপাশি, এসি, এডিসি ও ডিসিগণকে পুরো প্রক্রিয়াটি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল।
আজ ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে এসএমপির ফেসবুক পেজে অফিস আদেশের আংশিক অংশ স্ক্যান করে একটি পোস্ট করা হয়। তাতে লেখা আছে, নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে এবং প্রকাশ্যে যেন কোনো মিছিল/মিটিং করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হলো। এসি, এডিসি, ডিসিগণ এ বিষয়টি তদারকি করবেন।
এ ব্যাপারে মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। তাদের বিরুদ্ধে এটি তো রাষ্ট্রিয় সিদ্ধান্ত।
এরপর তিনি বলেন, এই নির্দেশনায় কিছু শব্দগত ভুল থাকতে পারে। এটি সংশোধন করে আবার আমরা প্রেরণ করেছি।
জানা যায়, সম্প্রতি সিলেট মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের বৈঠক করেন পুলিশ কমিশনার। ওই বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সিলেটের পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন আব্দুল কুদ্দুস চৌধুরী। এরআগে ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের দায়িত্ব দেয়া হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন পুলিশ কমিশনারের কিছু উদ্যোগ নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এসএমপি এলাকার অধিকাংশ পরিচিত ও অচেনা আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে গেলেও কর্মী-সদস্যরা প্রকাশ্যে অবস্থান করছিলেন।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed