Main Menu

সিলেটে বিপুল পরিমান ভারতীয় চা পাতা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একটি পিকআপ থেকে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শাহপরান (রহঃ) থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে পিকআপটি আটক করা হয়।

পুলিশ জানায়, মুরাদপুর পয়েন্টে চেকপোষ্ট পরিচালনার সময় একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। পিকআপটি থামার সংকেত অমান্য করে দ্রুত কুশিঘাটের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিলে পিকআপ থামিয়ে দুইজন লোক দ্রুত পালিয়ে যায়।

পরে পুলিশ তল্লাসী চালিয়ে ২০ বস্তায় ৭৬০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন, এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Share





Related News

Comments are Closed