কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসবে যুক্তরাজ্য প্রবাসী লিটনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র (শাড়ি ও ধুতি) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্বজনীন পূজামন্ডপে এসব বস্ত্র বিতরণ করা হয়।
লক্ষীপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি সদস্য মো: আলাল মিয়া, উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ, ডা: পরেশ চন্দ্র দেবনাথ, প্রবাসী নারায়ণ দেবনাথ প্রমুখ।
এর আগে গত সোমবার দুপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র প্রদান করায় প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed