কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশত লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে এসব বস্ত্র বিতরণ করা হয়।
কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দত্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ প্রমুখ।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed