সিলেটে ৩০৩২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ নয়ন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত মো. নয়ন হোসেন (১৭ বছর ৮ মাস ২৩ দিন) এসএমপির মোগলাবাজার থানার হবিনন্দী গ্রামের মো. দেলুয়ার হোসেনের ছেলে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, আটক নয়ন হোসেনের কাছ থেকে ৩ হাজার ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, শনিবার রাতে মাদকদ্রব্য উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন কাষ্টঘরস্থ সুইপার কলোনীর পুরাতন বিল্ডিংয়ের গেইটের সামনে থেকে এক তরুণকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশীকালে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতর রক্ষিত ১৬ টি নীল রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ৩ হাজার ৩২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. নয়ন হোসেন জানায় যে, সে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক এসএমপির কোতোয়াী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed