Main Menu

খরচ কমছে হজের

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার রোববার (২৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন।

Manual7 Ad Code

শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। গতবার সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ চালু ছিল।

চলতি বছরের সরকারি প্যাকেজে প্যাকেজ–১ এ খরচ ধরা হয়েছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত প্যাকেজ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

Manual3 Ad Code

আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো এ টাকার নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না।

রোববার বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা এই কমিটির সভাপতি হিসেবে থাকবেন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন। বৈঠকে অনুমোদন মিললেই নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

Manual5 Ad Code

এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মধ্যে বৈঠক হয়। বৈঠকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হয়। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের বিমান ভাড়া ১ হাজার ১০০ ডলার (প্রায় ১ লাখ ৩৪ হাজার ২০০ টাকা, শুল্ক ছাড়া) নির্ধারণের পক্ষে অবস্থান নেয়।

তবে বিমান মন্ত্রণালয় ভাড়া ১ হাজার ২০০ ডলার করার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত আরও আলোচনার মাধ্যমে ভাড়া কিছুটা কমানোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়।

Manual6 Ad Code

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে প্রস্তাবিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী হজের বিমান ভাড়া ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে। এতে চলতি বছরের তুলনায় ৮ থেকে ১০ হাজার টাকা কমতে পারে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বিমান ভাড়া নিয়ে আলোচনা চলছে। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও সিভিল এভিয়েশনের ফি কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। রোববারই প্যাকেজ ঘোষণা করা হবে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা হজের বিমান ভাড়া চূড়ান্ত করার চেষ্টা করছি। নির্ধারিত হয়েছে, তবে এখনই জানাতে চাই না।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code