ভাঙচুরের ঘটনায় সিলেটে বাসদের দুই নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ মিছিল থেকে যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি মামলায় বাসসের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়।
পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালক।
এর আগে দুপুর ১২ টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন এই দুই নেতা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।
বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, সম্পূর্ণ ভূয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed