কোম্পানীগঞ্জে নদীর পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে অসাবধানতা বশত শিশু ২টি নদীতে পড়ে যায়।
নিহতরা হলো, ইয়ামিন (৩) ও মীম (৩)। ইয়ামিনের বাবার নাম রফিকুল ইসলাম এবং মীমের বাবার নাম মোহাম্মদ আলী। উভয়ের বাড়ি বুড়দেও গ্রামে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বুড়দেও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশু দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, আজ শনিবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed