জৈন্তাপুরে ডিআই পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া নামক স্থানে বালু বোঝাই ডিআই পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর ২ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাদিয়া ও মাহিন তাদের অভিভাবকের সাথে ইজিবাইক যোগে আসামপাড়া গুচ্ছগ্রামে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল। ইজিবাইকটি সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া ব্রীজ অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালু বোঝাই ডিআই পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের তিন আরোহি আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আহতরা হলেন ইজিবাইক যাত্রী জৈন্তাপুর উপজেলার বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের কন্যা সাদিয়া আক্তার (৫), ছেলে মাহিন (৩) এবং ডুলটিরপাড় গ্রামের বিলাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।
স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর আহত সাদিয়া ও মাহিনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে সিলেটে নেওয়ার পর রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া আক্তার (৫) মারা যায়। এই ঘটনায় ডিআই পিকআপটি স্থানীয়দের সহযোগিতায় তামাবিল হাইওয়ে পুলিশ আটক করেছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌছেছে। ডিআই পিকআপটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed