বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি বাংলাদেশসহ নয়টি দেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা জারির বিষয়ে ইউএইভিসা অনলাইন ডটকম নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই বিষয়টি নিশ্চিত করেছে।
আমিরাতের বাংলাদেশ দূতাবাস খোঁজ নিয়ে জানতে পেরেছে, ইউএইভিসা অনলাইন ডটকম-এর নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের। কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের, কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। বা সমার্থক বাক্য হেডলাইন করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদগুলোতে ইউএইভিসা অনলাইন ডটকম নামক একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেল-এর সূত্র উল্লেখ করা হয়েছে।
দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছে যে, উক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএইভিসা অনলাইন ডটকম-এর ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় যে, এটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের।
দূতাবাস নিশ্চিত করেছে যে, ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং বা বাসা নং-এর কোনো অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের উপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এহেন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাস পরামর্শ দিচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্য বা সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করছে।
এদিকে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বলে প্রকাশিত খবরটি ভুয়া।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানায়।
প্রেস উইং জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দিয়েছে। ওই নিবন্ধে দাবি করা হয় যে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারে বাংলাদেশসহ ৯টি দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে এই দাবিটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সরকারি ছুটির কারণে দূতাবাস ২২ সেপ্টেম্বর আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবে।
রাষ্ট্রদূত বলেন, এমন খবর প্রকাশের ঘটনা ওই ভিসা সেন্টারটির কোনো দুরভিসন্ধিমূলক চেষ্টা বলে মনে হচ্ছে।
প্রেস উইং জানায়, যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদন প্রকাশ করায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed