শাবির আবাসিক হলে ফার্স্ট এইড বক্স বিতরণ শিবিরের
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোতে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে ছাত্রশিবির।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে সংগঠনটির নেতাকর্মীরা বক্সগুলো বিতরণ করেন।
শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন জানান, ছেলে ও মেয়েদের ছয়টি আবাসিক হলের পাশাপাশি মেয়েদের দুটি সাব-হলেও এই সেবা দেওয়া হবে।
তিনি বলেন, বছরব্যাপী আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আমরা শিক্ষার্থীদের মধ্যে দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান, নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ‘ইমারজিং স্কলার সেলিব্রেশন’ আয়োজন করেছি। এছাড়া দুই ঈদের সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও করেছি।
এবিষয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন বলেন, ‘ছাত্রীদের জন্য হলে পর্যাপ্ত প্রাথমিক চিকিৎসা সেবার সুযোগ নেই। এ ধরনের উদ্যোগ নেওয়ায় ছাত্রশিবিরকে ধন্যবাদ। উপকরণগুলো ছাত্রীদের কাজে আসবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন বলেন, ‘ফার্স্ট এইড বক্স শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এ ধরনের ভালো কাজে সব শিক্ষার্থীর এগিয়ে আসা প্রয়োজন।’
Related News
সোমবার সিলেট আসছেন এনসিপির কেন্দ্রীয় ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখRead More
সিলেটে সাবেক এমপি’র বাড়িতে হামলার চেষ্টা, পুড়ল ১২ মোটরসাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুরRead More



Comments are Closed