সিলেট নগরীতে আজ থেকে শুরু হচ্ছে অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে বিশেষ অভিযান শুরু করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হবে।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় অভিযান চালানো হবে। এসব স্থানে সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম প্রতিটি পয়েন্টে ধারাবাহিকভাবে উপস্থিত থাকবেন। সকাল ৯টায় তিনি রিকাবীবাজার পয়েন্টে এসে সাংবাদিকদের সাথে কথা বলবেন।
এর আগে গত সপ্তাহে এসএমপি নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্দেশনা কার্যকর করতে নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। আজ (সোমবার) থেকে অভিযান শুরু হবে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed