কমলগঞ্জে রেল লাইনের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (২৫) এক তরুণের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ লাশটি রেলওয়ে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ২৫ বছরের এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহৃ রয়েছে। পরনে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। এটি হত্যা নাকি আত্নহত্যা বুঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed