শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবেনা বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট কর্তৃক ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের উদ্দেশ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর ৩৩ কেভি শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকা সমূহে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এই তথ্য নিশ্চিত করেন।
৩৩/১১কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাসমূহে সোর্স লাইন নির্মাণের কাজ চলবে।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed