সিলেটে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে এসএমপির সমন্বয় সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সভায় পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ কমিটি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
শুরুতে পুলিশ কমিশনার সবাইকে স্বাগত জানিয়ে পূজার সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে মতামত উপস্থাপনের আহ্বান জানান।
পুলিশের নির্দেশনা ও উদ্যোগ:
পূজাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বা অপ্রত্যাশিত ঘটনা ঠেকাতে মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে।
মণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের পরিচয় নিশ্চিত করতে হাতে আর্মড ব্যান্ড পরিধান করতে হবে।
পূজার নিরাপত্তায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু করা হবে।
সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ে থাকবে এসএমপি’র সাইবার টিম।
যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। আমরা জনতার পুলিশ হয়ে, সবার পাশে থাকতে চাই।’
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed