Main Menu

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার আলোকবালী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

নিহত ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন, আহত হয়েছেন আরও পাঁচজন।

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয় এবং শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে তা সংঘর্ষে রুপ নেয়।

 

Share





Related News

Comments are Closed