সিলেটে জুয়ার আসর থেকে ৪ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রিকাবিবাজারে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আলী খানের নেতৃত্বে রিকাবিবাজারস্থ নূরী হোটেলের পাশের একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর গ্রামের আবদুল কাহারের ছেলে রায়হান আহমদ (২২), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাওয়ানহাটি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রফিক মিয়া (৩৫), সিলেটের জালালাবাদ থানার মীরেরগাঁও গ্রামের মৃত খুশিদ আলীর ছেলে খয়র উদ্দিন (৪০) ও চাঁদপুর জেলা সদরের মদনা গ্রামের মো. খলিলের ছেলে সুমন (৩৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা জুয়া খেলারত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed