Main Menu

সিলেট নগরীতে পরিবহন শৃঙ্খলা ফেরাতে এসএমপির ৫ নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নির্দেশে নগরীতে যানজট নিয়ন্ত্রণ এবং জনস্বার্থে নতুন যানবাহন চলাচল ও পার্কিং সংক্রান্ত নিয়মাবলী জারি করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এসএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ আদেশ প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে:

১. নগরীতে ব্যাটারীচালিত রিকশা এবং রেজিস্ট্রেশন বিহীন বা ভূয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না।
২. অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যক সিএনজি চালিত থ্রি হুইলারের চেয়ে বেশি যানবাহন রাখা যাবে না।
৩. অননুমোদিত স্ট্যান্ডে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।
৪. মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়কেই হেলমেট পরিধান করতে হবে।
৫. সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশ নিষিদ্ধ।

এই পদক্ষেপের মাধ্যমে নগরীর যানজট কমানো, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং জনসাধারণের সুবিধা নিশ্চিত করা হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সকলকে এই নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে।

Share





Related News

Comments are Closed