সিলেটে ৪৭তম বিসিএস পরীক্ষা নিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ টাইপ এ পরীক্ষা নগরীর নয়টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সকাল ৯টা থেকে পরীক্ষা শেষে এক ঘণ্টা পর দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানোসহ যেকোনো প্রকার শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং বহিরাগত বা অননুমোদিত ব্যক্তির প্রবেশও কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরীক্ষাকালীন প্রতিটি কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সিলেট মহানগরীর যে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো- সিলেট সরকারি মহিলা কলেজ, ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং দি এইডেড হাই স্কুল।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed