একাদশে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শেষ সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শেষবারের মতো অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি।
আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এটি চূড়ান্ত সুযোগ।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানানো হয়েছে, ভর্তিবঞ্চিত শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের ফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে।
কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর।
ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সেখানে কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ থাকবে।
কারা আবেদন করতে পারবে:
যারা আগে তিন ধাপে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি।
যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হয়নি বা নিশ্চায়ন করতে পারেনি।
কেন্দ্রীয় ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্কভাবে নিয়মাবলি অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed