বাউল বশির উদ্দিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলের প্রখ্যাত বাউল বশির উদ্দিন সরকার আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
বশির উদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার শেষ সময়ের সঙ্গী আরেক বাউল লাল শাহ।
মৃত্যুকালে বশির উদ্দিনের বয়স ছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পুরো সংস্কৃতি অঙ্গনে।
বাউল আব্দুল করিমের অন্যতম এই শিষ্য দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। স্ট্রোকের পর থেকে চলাফেরা করতে পারতেন না। অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা। অবশেষে থেমে গেল তাঁর সুরভরা জীবনও।
প্রখ্যাত বাউল কফিল উদ্দিন সরকারের কাছে সঙ্গীতের দীক্ষা নিয়েছিলেন বশির উদ্দিন। বেহালার সুরে মাতোয়ারা করতেন শ্রোতাদের, গেয়েছেন অগণিত লোকগান। গান দিয়ে ছড়িয়েছেন প্রেম, মানবতা আর সত্যের কথা।
মৃত্যুর আগমুহূর্তেও তিনি বলেছিলেন— “আমার জীবনে সম্পদ বলতে কিছুই নেই, শুধু চারটি বই।”
সহশিল্পীদের চাওয়া, তাঁর গান ও বইগুলো সংরক্ষণ করা হোক, যাতে হারিয়ে না যায় এক জীবনের সাধনা।
লোকসংগীত জগতে বাউল বশিরের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। রয়ে গেল শুধু তাঁর গান, যা একদিন নতুন প্রজন্মের কণ্ঠে আবারও বেঁচে থাকবে।
Related News
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্ততRead More
শনিবার সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎRead More



Comments are Closed