কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমায় ভর্তির সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
এখন আবেদন করা যাবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।
রোববার (১৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি আবেদন ও ভর্তির সময়সূচি আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed