সিলেটে কমিউনিটি সেন্টার থেকে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট থেকে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টার হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের নিপেন্দ্র দাশের ছেলে নিক্সন দাশ (৩৪) ও জালালাবাদ থানাধীন হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার অজয় রায়ের ছেলে ছাত্রলীগ নেতা রূপক রায় (৩০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed