একসঙ্গে ছয় শিশুর জন্ম, পাঁচজনই মারা গেছে
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা হাসপাতালে জন্ম নেওয়ার পর থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত এ হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতদের ফুফু লিপি বেগম। তিনি বলেন, চিকিৎসাধীন থাকা নবজাতকের অবস্থাও ভালো নেই।
রোববার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে নরমালভাবে তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া।
রোববার চিকিৎসকরা জানিয়েছিলেন, অপরিপক্কভাবে ২৭ সপ্তাহে নরমালভাবে নবজাতকগুলোর জন্ম হওয়ায় তাদের ওজন একেবারে কম ছিল। ফলে তাদের সবার অবস্থাই ছিল আশঙ্কাজনক। জন্মের পর তাদেরকে নবজাতক বিভাগের আইসিইউতে রাখা হয়।
ঢামেক হাসপাতালে তিনজন ও বাইরের একটি হাসপাতালে তিনজনকে রাখা হয়। প্রথমে ঢামেক হাসপাতালে একজন, পরে একে একে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচ জন মারা যায়।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed