শাহী ঈদগাহে জুয়ার আসর থেকে আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৬ জন জুয়াড়িকে আটক করে আম্বরখানা ফাঁড়ি পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর কোতোয়ালী চানপুটি সরকারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হোসেন (২২), চাদপুর জেলার চাদপুর থানার কামুড়া এলাকার আবুল কালামের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (২৪), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া (২৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার জয়নগর এলাকার সামছুল হকের ছেলে ওলি উল্লাহ (২৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার রাধানগর এলাকার কাউছার মিয়ার ছেলে ব্বি আহমদ (২৬) ও সিলেট নগরীর শেখ ঘাট এলাকার সুমিন আহমদের ছেলে ইয়াসিন আলী রিফাত (২৫)।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১২১, তাং-১৫/০৯/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed