শাবিপ্রবিতে শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হয়ে থাকে। আমরাও আশা করছি শিগগিরই শাকসু নির্বাচন হবে। তবে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন। যদি তারা সংঘাতে জড়ায় কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটায়, তাহলে ক্ষতি হবে। আমরা চাই তারা লেখাপড়ার পাশাপাশি উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করুক। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি পাবে, যারা প্রশাসনের কাছে তাদের দাবি জানাতে পারবে।’
কবে নির্বাচন হবে—এ বিষয়ে উপাচার্য জানান, ক্যাম্পাসে বর্তমানে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, যা অক্টোবরের ১৫ তারিখের দিকে শেষ হবে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজও সম্পন্ন হবে। পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার শাকসু নির্বাচন হয়েছে। ২৮ বছর ধরে শাকসু অচল রয়েছে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed