Main Menu

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনে শিক্ষা বোর্ডগুলোকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মূল নির্দেশনা;

১. ২০২৪ সালের ১৮ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা চলছে, সেসব প্রতিষ্ঠানে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

২. যেখানে এখনও অ্যাডহক কমিটি গঠিত হয়নি, সেখানে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

৩. ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বিলুপ্ত হবে।

৪. নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed