যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে ভিসা। এর অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না।
সোমবার (৮ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য পুনর্ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস।
এর আগেও যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য কঠোর বার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সেই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, ভিসা জালিয়াতিতে জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে আজীবনের জন্য।
যদি কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকে, তবে সেটি জাতি হিসেবেই টিকে থাকতে পারে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন রোধে পদক্ষেপ নেবে। ভিসা জালিয়াতিতে জড়িতরা শুধু আজীবনের জন্য প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধই হবেন না; বরং অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে।
Related News
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সবRead More
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলে ঝড়েরRead More



Comments are Closed