Main Menu

৬ ঘণ্টা পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এর ফলে রোববার বিকেল ৫টার দিকে থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আসন সীমানা পুনর্নির্ধারনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিজয়নগরের চান্দুরা বাসস্ট্যান্ডে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও অংশ নেন।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা অবরোধস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আধা ঘণ্টা আলোচনার পর দাবি পূরণে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

Manual1 Ad Code

এরআগে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Manual4 Ad Code

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়নের বাসিন্দারা। প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয়া হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code