ক্যানসারের বিরুদ্ধে ট্রায়ালে সফল রাশিয়ার ভ্যাকসিন
বৈশাখী নিউজ ডেস্ক: রাশিয়ার বিজ্ঞানীরা মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে তৈরি করা নতুন এমআরএনএ ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ ট্রায়ালে সফল হয়েছে। এটি এখন সমস্ত রোগীর ব্যবহারের জন্য প্রস্তুত।
রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন।
ভ্যাকসিনটি কোভিড-১৯ ভ্যাকসিনের মতো এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে এতে দুর্বল ভাইরাসের পরিবর্তে মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রোটিনগুলো ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে।
ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি জানিয়েছে, ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে।
পরীক্ষায় দেখা গেছে, টিউমারের আকার ক্যানসারের ধরন অনুযায়ী ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে অথবা বৃদ্ধি অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে।
এছাড়া, ভ্যাকসিন গ্রহণকারীদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রাথমিকভাবে, ভ্যাকসিনটি কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে। তবে বিজ্ঞানীরা গ্লিওব্লাস্টোমা (দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বকের ক্যানসার, যার মধ্যে চোখের মেলানোমাও অন্তর্ভুক্ত) জন্যও ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।
Related News
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩১০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed